মুক্তিযুদ্ধের বই লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মুক্তিযুদ্ধের বই লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৩০ মার্চ, ২০০৯

সংক্ষেপে মুক্তিযুদ্ধের ইতিহাস

মুক্তিযুদ্ধের ইতিহাস এক দীর্ঘকালীন সংগ্রামের ইতিহাস। অসংখ্য রাজনৈতিক সামাজিক সংগ্রামের ঘটনা এক দীর্ঘ ধারাবাহিকতা শেষে নতুন দেশের জন্মের মাধ্যমে শেষ হয়। স্বল্প পরিসরে কিংবা সংক্ষিপ্ত আকারে এর কাহিনী বর্ণনা করা সম্ভব করা কঠিন। সেই কঠিনকেই সম্ভবপর করে তুলেছেন জনপ্রিয় সাহিত্যিক, বিজ্ঞানী, মানবতাবাদী, সংগ্রামী শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল।

মাত্র ২২ পাতার মধ্যে মুক্তিযুদ্ধের সুদীর্ঘ ইতিহাসকে সহজ করে তুলে ধরেছেন। রচনা করলেন আর এক ইতিহাস। এই অসামান্য সংকলন গ্রন্থটির মূল্য মাত্র ১০/= করে রাখা হচ্ছে। আগ্রহীরা মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে এর অনেকগুলো কপি কিনুন ও বন্ধুদেরকে উপহার দিন, পাড়ায় ছোট্টদের মধ্যে মজার মজার প্রতিযোগিতার আয়োজন করে পুরস্কার হিসেবে দিন, বিভিন্ন দিবসের আবশ্যক উপহার হিসেবে নির্দিষ্ট করে রাখুন।

নতুন প্রজন্মের জন্য সহজ সরল ভাষায়, ভালোবাসার সাথে জাফর ইকবালের মতো করে কে ভাবে? আর কেই বা সেরকম দরদ দিয়ে বলতে পারে? শিশু-কিশোরদের মধ্যে জনপ্রিয়তা পাওয়া এই বইটির ডিজিটাল কপিও পাওয়া যাচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে এই বইটি পিডিএফ (PDF) কপি হিসেবে দুইরকম সাইজে ডাউনলোড করুন।

বড় সাইজ (আকার: ৩.৭৬ মে.বা.)
ছোট সাইজ (১.২৫ মে.বা.)

( পাশের সাইডবারে দেয়া পিডিএফ ফাইলটি ছোট সাইজের)
কৃতজ্ঞতা: www.liberationwarbd.org

৩ আগস্ট, ২০০৮

ফিরে দেখা ৭১

বাংলাদেশ এবং ১৯৭১ এই বিষয় নিয়ে প্রয়োজনীয় বইপত্র, প্রকাশনার পরিমাণ ততোটা বেশি নয়। প্রিন্ট মাধ্যম, অডিও-ভিডিও, চিত্র, ভাস্কর্য এমনকি অনলাইন কোন মাধ্যমেই মুক্তিযুদ্ধ বিষয়টা যতোটা আসা উচিত ছিল ততটা আসেনি। পর্যাপ্ততার অপ্রতুলতা রয়েছে।

সমকালে রাজাকার-আলবদরদের আস্ফালন যতটা বেড়ে গেছে, তার প্রতিক্রিয়ায় আমরা কিছুটা হতবাক হয়েছি বটে। এই দুঃসময়ে সামহোয়্যারইনব্লগ নামক সাইটটির কর্ণধাররা এক চিরস্মরণীয় কাজ করেছেন। তাঁরা মুক্তিযুদ্ধ নিয়ে এক বিরাট আকারের সংকলন প্রকাশ করেছেন। এই লিংকে ভিজিট করে সরাসরি তাদের ব্লগে ঘোষণাটি পড়ুন।

প্রকাশিত সংকলনটির নাম ফিরে দেখা ৭১ । মানসম্পন্ন এই সংকলনটি নিজস্ব সংগ্রহে রাখার মত উন্নতমানের হয়েছে। আমি এই দুর্লভ তথ্যসমৃদ্ধ 'ই-বুক' খানি নিজের সংগ্রহে রেখে নিজেকে গর্ব ও ধন্য বোধ করছি। প্রিয় পাঠকবর্গ, আপনারা এই লিংক থেকে অথবা এখান থেকে ঐতিহাসিক ই-বুক খানি ডাউনলোড করতে পারেন।

ফাইল প্রকার: পিডিএফ। ফক্সিট রিডার অথবা অ্যাক্রোব্যাট রিডার ৬ বা তার ওপরের ভার্সন দিয়ে পড়তে হবে।
পৃষ্ঠা : ২০৫
ফাইল সাইজ: ৬.৪৭ এম বি

জনপ্রিয় পোস্টসমূহ